নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার ৫৫টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ ৮ হাজার ৪০০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন চুরি যাওয়া এসব তারের মূল্য প্রায় সাত লাখ টাকা।
গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা ওই তার চুরি করে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
মেয়র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেপরোয়া চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর পৌরসভা সূত্রে জানা যায়, ওই রাতে পৌর কুন্দল এলাকায় অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে রাবেয়া মোড় পর্যন্ত দিনাজপুর সড়কে ৩৫টি ও আদর্শ কলেজ থেকে ভাটিখানা পর্যন্ত ১০টি এবং হঠাৎপাড়া এলাকার ১০টি ল্যাম্পপোস্টর ভূ-গর্ভ থেকে ওই তার চুরি করে দুর্বৃত্তরা। ফলে রাতে সড়কে অন্ধকার নেমে আসে।
তামিম রহমান নামের স্থানীয় এক যুবক বলেন, প্রতিদিনের মতো রোববার খুব সকাল ঘুম থেকে ওঠে হাঁটতে বের হয়ে দেখি প্রতিটি ল্যাম্পপোস্টের তার কাটা। কাটা তার পানিতে পড়েছিল। এখানে শিশু বৃদ্ধরা যাতায়াত করে থাকেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত।
সৈয়দপুর কুন্দল এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল বলেন, ‘ভূ-গর্ভস্থ তার চুরি একটি ঝুঁকিপূর্ণ কাজ। এদিকে প্রায় এ রকম চুরির ঘটনা ঘটছে। আমি ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক বিদ্যুৎ কর্মী বলেন, ‘সব মিলে ৮ হাজার ৪০০ গজ তার চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। চুরি যাওয়ার ফলে ওই এলাকায় অন্ধকার ছিল। সকাল থেকে আমরা তা সচল করার চেষ্টা করছি।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শুনেছি। পৌর কর্তৃপক্ষ এখনো মামলা করেনি। তবে পুলিশ মাঠে নেমেছে। দ্রুত ওই চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে