১৯ বছর পর কুড়িগ্রামে বাতিল সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা আত্মসাতের মামলায় ডাকঘরের সাবেক ছয় কর্মকর্তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার রংপুর বিশেষ জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় দেন। একই সঙ্গে তাদের প্রত্যককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার প্রধান ডাকঘরের প্রাক্তন সহকারী পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ, সাবেক লেজার অপারেটর হাবিবুর রহমান, আব্দুল মালেক, অশোক কুমার নাথ, কাউন্টার অপারেটর মতিউল ইসলাম ও মওদুদ হাসান।
রায় ঘোষণার সময় আদালতে কাঠগড়ায় চার আসামি উপস্থিত ছিলেন। অপর পলাতক দুই আসামি মওদুদ হাসান ও কুমার নাথের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
রংপুর বিশেষ জজ আদালতের পিপি একেএম হারুন-উর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালে কুড়িগ্রাম প্রধান ডাকঘরে কর্মরত থাকাকালে ছয় আসামি যোগসাজশ করে কয়েকটি হিসাবের লেজারে ভুয়া টাকার অঙ্ক দেখিয়ে বাতিলকৃত সঞ্চয়পত্র ভাঙিয়ে ১২ লাখ ২০ হাজার ৪৯২ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০০৫ সালের ৯ মে কুড়িগ্রাম ডাকঘরের পোস্ট অফিস পরিদর্শক এসএম শাহাদাত সুলতান বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছরে মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ সোমবার আদালতের বিচারক তাদের নয় বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর একেএম হারুন-উর-রশিদ বলেন, ‘কুড়িগ্রাম ডাকঘরে কর্মকালীন অবস্থায় ওই ছয় আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’
তবে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, ‘আমার মক্কেলরা ন্যায়বিচার পায়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে