দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে মাথায় পড়ে আব্দুল মান্নান শেখ (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় শওকতুল ইসলাম (৩৫) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। নিহত মান্নান রংপুর জেলার বদরগঞ্জ থানার লোহানীপাড়ার আব্দুল বারেক শেখের ছেলে।
খনি সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ২টার দিকে মধ্যপাড়া পাথর খনির আন্ডার গ্রাউন্ডে রাত্রিকালীন শিফট ডিউটি পালন করাকালে মাথায় পাথর পড়ে আব্দুল মান্নান শেখ ও শওকতুল ইসলাম আহত হন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য জিটিসির অ্যাম্বুলেন্সযোগে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে আব্দুল মান্নান মারা যান। পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
দুর্ঘটনায় শ্রমিক নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আবু তালেব ফরাজী। তিনি জানান, শ্রমিকেরা রাতের শিফটে কাজ করার সময় তাঁদের ওপর পাথরের টুকরো ভেঙে পড়লে তারা দুজন আহত হন। পরে আব্দুল মান্নান শেখ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে