মা-বাবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন রংপুরের ছেলে রহিদুল ইসলাম রনি। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তির দুই বছরের মাথায় সেই স্বপ্ন ফিকে হতে বসেছে। দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন মেধাবী এই শিক্ষার্থী।
রংপুর নগরীর পরশুরাম চিলারঝাড় এলাকার দিনমজুর আব্দুর রহমানের ছেলে রনি ছোটবেলা থেকেই মেধাবী। অভাবের সংসারে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের শয্যায় এখন লড়ছেন জীবনযুদ্ধে।
গত এক মাস যাবৎ অসুস্থ রনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার একপর্যায়ে তাঁর ব্লাড ক্যানসার ধরা পরে। দিনমজুর বাবার পক্ষে তাঁর চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ লাখ টাকা। পরিবারের বসতভিটা বিক্রির পর ৩ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করেছে তাঁর পরিবার। বাকি টাকার ব্যবস্থা করতে না পেরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রনির বাবা আব্দুর রহমান।
রনির জন্য পথে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের তাঁর সহপাঠী ও শিক্ষকেরাও। সম্প্রতি তাঁরা নগরীর প্রেসক্লাব এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পরিবার ও সহপাঠীদের আকুতি, অর্থাভাবে যেন নিভে না যায় রনির জীবন প্রদীপ।
রনিকে সাহায্য করার জন্য:
বিকাশ ও নগদ: ০১৩০৭৭২৯২৫৫
জনতা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ০১০০২০৭৫৮৯৫১৩

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে