
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সেই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ছিলেন। বিগত ১৬ বছর বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। ওই মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনি ডিমলা এবং নীলফামারী সদর থানায় পৃথক হত্যাচেষ্টা মামলার আসামি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুবার এমপি হন তিনি।

চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দী অবস্থায় প্রায় দেড় হাজার গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ২টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন একটি নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার ঘটনায় সাত শিক্ষককে ওএসডির পর সংযুক্ত কলেজে বদলি ঠেকাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় বদলি হওয়া এক শিক্ষক আন্দোলন বন্ধ করতে শিক্ষার্থীদের অনুরোধ করেন। একপর্যায়ে কান্না করতে করতে শিক্ষার্থীদের হাত ধরে...
৮ মিনিট আগে
রাজধানীর ডেমরায় এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একই পরিবারের নারীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে...
৩০ মিনিট আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নতুন নতুন এলাকায় শুরু হয়েছে ভয়াবহ নদীভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই...
১ ঘণ্টা আগে