
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় চুরির অপবাদে নির্যাতন করায় অভিমানে নুর আলম (২৮) নামের এক নরসুন্দর বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নুর আলম ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে। তিনি কাকিনা বাজারের একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন। তিনি উপজেলার সর্বোচ্চ দীর্ঘাকার (৬ ফুট ৫ ইঞ্চি) পুরুষ ছিলেন বলেও জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে সেলুনের কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে দুল্লার বাজারে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন নুর আলম। সেখানে কাউকে না পেয়ে গাড়িটি নিয়ে এসে তাঁর বাড়ির উঠানে রাখেন। পরদিন রোববার সকালে গাড়ির মালিক একই এলাকার আসাদুল খোঁজ পেয়ে তাঁর কাছে এসে মিষ্টি খাওয়ানোর কথা বলে পাঁচ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি নিয়ে যান।
মোটরসাইকেল বুঝিয়ে পাওয়ার পর নুর আলমকে কৌশলে দুল্লারবাজার ক্লিনিকের সামনে ডেকে নেন মোটরসাইকেল মালিক আসাদুল। সেখানে তাঁকে চুরির অপবাদ দিয়ে লোকজনের সামনে বেদম মারপিট ও অমানুষিক নির্যাতন করে মিষ্টি খাওয়ার জন্য দেওয়া টাকাও ছিনিয়ে নেন আসাদুল ও তাঁর লোকজন।
এ ঘটনায় লজ্জায় অভিমানে বাজার থেকে বিষ কিনে বাড়ি ফেরেন নরসুন্দর নুর আলম। এরপর দুপুরে সবার অজান্তে বিষপান করে আত্মহত্যা করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃত নরসুন্দর নুর আলমের স্ত্রী তহমিনা বেগম বলেন, ‘আমার স্বামী মোটরসাইকেল চালাতে জানেন না। মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে ঠেলে নিয়ে এসে বাড়ির উঠানে হেফাজতে রেখেছিলেন। পরদিন তাঁরা মিষ্টি খাওয়ার টাকা দিয়ে নিয়ে গেছে। এরপর মিথ্যে চুরির অপবাদ দিয়ে আমার স্বামীকে নির্যাতন করা হয়েছে। এতে আমার স্বামী লজ্জায় আত্মহত্যা করেছেন। আমি এর সঠিক বিচার চাই।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগ শুনে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে