ঠাকুরগাঁওয়ে ঈদ উপলক্ষে জামা কেনার জন্য টাকা কম দেওয়ায় শাহাদাত হোসেন (৯) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক এম আতিকুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ভূল্লী থানায় একটি মামলা হয়েছে।
পরিবার ও এলাকাবাসীর বরাদ দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শিশুটির বাবা জহিরুল ইসলাম একজন দরিদ্র কৃষক। আজ দুপুরে শিশুটি ঈদের নতুন জামা কেনার জন্য টাকা চায় তার বাবার কাছে। পরে তার বাবা এক হাজার টাকা দিলে শিশুটি আরও ১৫০০ টাকার বায়না ধরে। বাবা জহিরুল ছেলের এই বায়না পূরণে অপারগতা প্রকাশ করেন।
এর পর বাবার ওপর অভিমান করে সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শিশুটি।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে ভূল্লী থানায় একটি ইউডি মামলা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে