
গাইবান্ধার সুন্দরগঞ্জে হতদরিদ্র পরিবারের বাক্প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় দূরসম্পর্কের মামা মো. নুর ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনারায় ইউনিয়নের ছাইতানতোলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার ৭ মাস পরে আসামিকে গ্রেপ্তার করা হলো।
জানা গেছে, অভিযুক্ত মো. নুর ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের (পূর্ব বাইপাস) মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ও তাঁর বাবা-মা ৩ জনেই প্রতিবন্ধী। ভূমিহীন বাবার নিজস্ব কোনো জমি না থাকায় নানার দেওয়া ১ শতাংশ জমিতে তাঁদের বসবাস। গত ১৫ বছর আগে প্রতিবন্ধী কিশোরীর বাবা মারা যান। সংসারের হাল ধরেন প্রতিবন্ধী মা। ভিক্ষাবৃত্তি করে সংসার চালান তিনি। অনেক সময় প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়িতে একা রেখে গ্রামে-গ্রামে যেতেন মা। এ সুযোগে ওই কিশোরীকে তারই প্রতিবেশী মো. নুর ইসলাম (৫০) একাধিকবার ধর্ষণ করেন।
নুর ইসলাম সম্পর্কে ওই প্রতিবন্ধীর দূরসম্পর্কের মামা হন। পরে ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা যায়। এতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হলে ওই কিশোরীকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এরপর আলট্রাসনোগ্রাফি রিপোর্টে জানা যায় ওই বাক্প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা। এরপর বিষয়টি সমাধানে একাধিকবার গ্রাম্য সালিশি বৈঠকও হয়। এতে সমাধান না হওয়ায় পরে ওই বাক্প্রতিবন্ধী কিশোরীর আপন মামা শফিকুল ইসলাম বাধ্য হয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। সেই থেকে আসামি পলাতক ছিলেন। চলতি বছরের ২১ মে ওই বাক্প্রতিবন্ধী কিশোরী একটি ছেলে সন্তানের জন্ম দেন।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে