
ঠাকুরগাঁওয়ের আকাশে হঠাৎ অদ্ভুত আলোর দেখা মিলেছে। গতকাল শনিবার রাতে ফোঁটা ফোঁটা আলোর চলন্ত বিন্দুর এ দৃশ্য দেখে থমকে গিয়েছিল পথচলতি মানুষ। এ সময় অনেকেই দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ দৃশ্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকায় অদ্ভুত এই আলোর দেখা মেলে। এ সময় প্রায় ১০ মিনিটের মতো ছুটতে থাকা আলোর বিন্দুগুলো কয়েক কিলোমিটার যাওয়ার পর আকাশে মিলিয়ে যায়।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁওয়ের স্টার কম্পিউটারের আইটি বিশেষজ্ঞ আয়ুব আলী বলেন, এটি মূলত ইলন মাস্কের ‘স্টারলিংক প্রজেক্টের স্যাটেলাইট ট্রেন’। আকাশ পরিষ্কার থাকায় গতকাল রাতে ৬০টি স্যাটেলাইটের দীর্ঘ সারি দেখা গেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জেলার প্রায় সব এলাকা থেকেই এ দৃশ্য দেখা গেছে বলেও তিনি জানান।
তবে এ বিষয়ে ধারণা না থাকায় কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন, কেউ আবার কৌতূহল নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। সদর উপজেলার বেগুনবাড়ির উপসহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন এ বিষয়ে বলেন, ‘অদ্ভুত এই আলো দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার মতো অনেকেই বস্তুটি দেখার পর হতবাক হয়ে যায়। আলোর এই উৎস নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয় কৌতূহল। অবশ্য পরে বিষয়টি বুঝতে পেরেছি।’
স্থানীয় স্কুলশিক্ষক আলতাফুর রহমান বলেন, আকাশের পূর্ব দিক থেকে শুরু হয়ে পশ্চিম দিকে গিয়ে এটি বিলীন হয়ে যায়। ফোঁটা ফোঁটা আলোর চলার এ দৃশ্য প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল।
এদিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘ সারির উজ্জ্বল আলোর বিন্দুর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন উৎসুক অনেকে। রাকিব ইসলাম নামের এক ব্যক্তি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, রাতের আকাশে অদ্ভুত আলোর দেখা মিলল। যেন অনেকগুলো যুদ্ধবিমান একসঙ্গে কোথাও যাচ্ছে।
রবিউল ইসলাম নামের একজন লেখেন, ‘ফোঁটা ফোঁটা চলন্ত আলোর বিন্দু দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি ভয়ও পেয়েছি। আদতে জিনিসটা কী? খারাপ কিছু না তো? কী হতে যাচ্ছে দুনিয়ায়?’
আকাশে তারকাসদৃশ বস্তুর আলোর মিছিল প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মাহবুবুর রহমান বলেন, খোঁজখবর নিয়ে জানানো সম্ভব হবে এটি আসলে কী?

হাড়িটানা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সাহিন বলেন, তাঁর চাচা আবুল কালামের ওপরও একই কুকুরটি হামলা চালায় এবং তাঁর গালের মাংস ছিঁড়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশালে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
ফায়ার সার্ভিস আরও জানায়, গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। সে জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন আগুন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে।
১৬ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রজিবা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণপাড়া) এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালের দিকে সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে ফসল ডুবে যাওয়ার শঙ্কায় এক পক্ষ বাঁধ কাটতে গেলে আরেক পক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে হামলার ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে