ঠাকুরগাঁও সদর উপজেলার বড়দেশ্বরী গ্রামের বাসিন্দা রমিসা বেগম (৫৫)। অসুস্থ স্বামী দুই ছেলে এক মেয়েকে নিয়ে অভাব-অনটনে সংসার চালানো দায় হয়ে পড়েছে তাঁর। কয়েক বছর নানান কাজ করলেও অবশেষে শীতের পিঠা বিক্রি শুরু করেন। প্রায় ৩ বছর ধরে শীতের পিঠা বিক্রি করে চলছে তাঁর সংসার।
শুধু রমিসা বেগম নয়, শহরের পুরোনো বাসস্ট্যান্ড, টার্মিনালের সামনে, আর্ট গ্যালারি মোড়, পোস্ট অফিসের সামনে, জজকোর্ট চত্বর, কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে তাঁর মতো অর্ধশত নারীর সংসার চলছে শীতের পিঠা বিক্রি করে। এমনকি গ্রাম-গঞ্জেও ভ্রাম্যমাণ পিঠার দোকান রয়েছে আনাচে-কানাচে। সন্ধ্যা হলে প্রতিটি দোকানেই পড়ে পিঠা বিক্রির ধুম। এসব দোকানে প্রতিদিন হাজার হাজার টাকার পিঠা বিক্রি হচ্ছে।
দোকানি রমিসা বেগম বলেন, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ৩০-৩৫ কেজি চালের পিঠা বিক্রি হয়। এতে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা লাভ হয়।
শহরে বাসস্ট্যান্ড এলাকার আফসার আলী বলেন, ‘এ বছর চাল-ডাল, গুড়, মসলার দাম বাড়লেও আমরা গত বছরের দামেই পিঠা বিক্রি করছি। এতে আমাদের অন্যান্য বছরের তুলনায় লাভ একটু কম হচ্ছে।’
সদর উপজেলা বড় খোচাবাড়ী বাজারে পিঠা বিক্রেতা আয়েশা বেগম বলেন, ‘আমরা কয়েকজন ফুটপাতে বসে গভীর রাত পর্যন্ত পিঠা বিক্রি করি। আর অন্য সময় অন্য কাজ করি। এই পিঠা বিক্রির আয়ে চলে সংসার।’
চিতই পিঠা খেতে আসা সাকেরুল আলম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুজনেই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। গতকাল সন্ধ্যায় হঠাৎ করে বাসায় কয়েকজন মেহমান এসেছিল। তাঁদের এখান থেকে পিঠা নিয়ে আপ্যায়ন করলাম। তাঁরা এই পিঠা খেয়ে খুব খুশি হয়েছে।’
জামিরুল ইসলাম নামের একজন বলেন, ‘মাত্র ১০ টাকায় নারকেল, গুড় দিয়ে সুস্বাদু ভাপা পিঠা পাওয়া যায়। ভালো লাগে, তাই নিয়মিত খাই।’
ঠাকুরগাঁওয়ের সংস্কৃতি ব্যক্তি ও শিক্ষাবিদ অধ্যাপক মনোতোষ কুমার দে বলেন, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি উৎসব শীতকালীন পিঠা উৎসব। বাঙালির লোকজ ইতিহাস-ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীনকাল থেকেই। তাই এ পিঠা উৎসব আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

বগুড়ার শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, পৌরসভার অধীনে থাকা বারোদুয়ারী হাটে ইজারা ছাড়াই একটি চক্র খাজনা আদায় করছে। অথচ তারা বেতনই পাচ্ছেন না। সরেজমিন মিলেছে অভিযোগের সত্যতা।
১ ঘণ্টা আগে
প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিভীষিকাময় দিন আজ সেই ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চট্টগ্রামের কর্ণফুলীসহ উপকূলীয় জনপদ ধ্বংসযজ্ঞে পরিণত হয়, শুধু কর্ণফুলীতেই মৃত্যু হয় সাড়ে ৩ হাজার মানুষের। ৩৫ বছর পেরিয়ে গেলেও সে ক্ষত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. ইউসুফ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে বৌলাই-যশোদল বাইপাস সড়কের রবিউল আউয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের স্ত্রীর বড় ভাই। পুলিশ বলছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হতে পারে। তাই এ হত্যাকাণ্ডে ইমনসহ সন্দেহভাজন ও সন্দেহজনক...
৩ ঘণ্টা আগে