
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা যাওয়ার পর গাইবান্ধা-৫ আসনের নৌকার মাঝি কে হবেন তা নিয়ে জল্পনার শেষ ছিল না। শেষ পর্যন্ত ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের ওপরই আস্থা রাখেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিশ্বাসের মর্যাদা রেখেছেন রিপন।
গাইবান্ধা-৫ আসনে জাতীয় সংসদের মেয়াদের শেষ এক বছরের জন্য সংসদ সদস্য হিসেবে নির্বাচনে জয়লাভ করলেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির গোলাম শহীদ রঞ্জুকে বিপুল ভোটে হারিয়েছেন রিপন। গাইবান্ধা উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বুধবার রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন পেয়েছেন ৭৮ হাজার ২৭৬ ভোট। আর লাঙল প্রতীকের জাপা প্রার্থী গোলাম শহীদ রঞ্জু পেয়েছেন ৪৪ হাজার ৯৫০ ভোট। এ ছাড়া বাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৭৯৬, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. মাহাবুবুর রহমান ২ হাজার ৯৫১, নাহিদুজ্জামান নিশাদ ১ হাজার ৬৪০ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, গাইবান্ধা-৫ আসনের সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি ভোটকেন্দ্রের ৯৫২টি বুথে ১ লাখ ২৯ হাজার ৬১৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। দিনভর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলেও রাতে ফলাফল ঘোষণায় বিলম্ব হয়।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের ১৩টি কেন্দ্রের ফল আসতে দেরি হওয়ায় মোট ফলের জন্য অপেক্ষা করতে হয়েছে।
জানা যায়, ফুলছড়ি উপজেলার চর খাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে নৌকায় করে ফল নিয়ে রওনা হয়েছিলেন নির্বাচন কর্মকর্তারা। সন্ধ্যা ৭টার দিকে সেটি বিকল হয়ে যায় মাঝপথে। পরে ফুলছড়ি থেকে আরেকটি নৌকা পাঠানো হয়। কিছু দূর যেতে সেটিও বিকল হয়ে যায়।
জয়ের পর নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভোট হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নের প্রতি আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন, সে জন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে