পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে সানজিদা রুমা (২৩) নামের এক ভারতীয় তরুণীকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার অবৈধ অনুপ্রবেশের কারণে তাঁকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় নেওয়া হয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভজনপুরের বামনপাড়া এলাকায় বোরকা পরিহিত ওই তরুণীকে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে এলোমেলোভাবে হাঁটতে দেখে স্থানীয়রা। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে হিন্দিতে কথা বলতে শুরু করেন তিনি। পড়ে তাঁকে স্থানীয়দের সহায়তায় ভজপনুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করলে জানান তাঁর নাম সানজিদা রুমা (২৩)। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বাসিন্দা।
তরুণী আরও জানান, তাঁর বাবা মুসলিম, মা হিন্দু সম্প্রদায়ের। তার মা শান্তির বাড়ি পঞ্চগড়ে। কিন্তু পঞ্চগড়ে কোথায় তার নানাবাড়ি তিনি জানেন না, কখনো আসেননি। তিনি একটি প্রাইভেট কারে করে শিলিগুড়ি থেকে পঞ্চগড়ে পৌঁছান। কিন্তু তিনি জানেন না পঞ্চগড় ভারতের বাইরের একটি জেলা।
তরুণীর কথাবার্তায় অসংলগ্নতা দেখা গেলেও তিনি মানসিক ভারসাম্যহীন নয় বলে ধারণা বিজিবির। পড়ে তাঁকে তেঁতুলিয়া মডেল থানায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, বিজিবির পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তরুণী আটক রয়েছেন।
এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বলেন, যেহেতু ওই তরুণী অবৈধ অনুপ্রবেশ করেছেন, তাই তাঁকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় দেওয়া হয়েছে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে