
বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন একজন। হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কালেরপুকুর এলাকায় রোকেয়া ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন।
নিহতরা হলেন- নওগাঁর ধামুরহাট এলাকার তানছের আলী (৬০), তাঁর ছেলে আরাফাত আলী টগর (৩৫), একই এলাকার তানছের আলীর আত্মীয় মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেটকারের চালক নওগাঁর পত্নীতলা এলাকার মান্নু মিয়ার ছেলে সুমন (৩০)।
এতে শাকিল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, তানছের আলী ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে প্রাইভেট কারে নওগাঁ থেকে বগুড়া শজিমেক হাসপাতালে যাচ্ছিলেন তাঁর ছেলে ও অন্যরা। কাহালুর দরগাহ হাট এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানছের আলী, তাঁর ছেলে টগর ও প্রাইভেটকারের চালক সুমন নিহত হন। আহতদের মধ্যে শাকিল ও আব্দুর রহমানকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহমান মারা যান।
ওসি আমবার হোসেন জানান, সকালে নওগাঁ থেকে একটি যাত্রীবাহী প্রাইভেট কার বগুড়ার দিকে আসছিল। পথে নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে ওই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হন। পরে শজিমেক হাসপাতালে আরও একজন মারা যান।

তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহে একটি আধুনিক ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক ধারায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে মিটিংয়ে নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এ এস আই জাহিদ, কনস্টেবল পিপলু ও সেলিম।
২৮ মিনিট আগে
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সংবাদ পেয়ে ওই বাসায় পুলিশের টিম পাঠানো হয়। পরে বাথরুমের দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মরদেহ বাথরুমে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে জুয়েল মোল্যা (৪০) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় নিহতের ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী সোহেল মোল্যাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের মা রোকেয়া বেগম আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে