
বন্ধুর সার্টিফিকেটের (সনদ) কপি দিয়ে ১০ বছর ধরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আসছেন মো. রাজিব আলম (৩৩)। চাকরির বায়োডাটায় নিজের নাম, বাবার নাম, ঠিকানা, সার্টিফিকেট সবই ব্যবহার করেছেন বন্ধুর। এটি দিয়েই তিনি শিল্প গ্রুপ পলমলের কেন্দ্রীয় গুদামের এজিএম (কাগজ-কলমে টিপু সুলতান) পদে কর্মরত ছিলেন।
গত ১৪ মে কর্তৃপক্ষ রাজিব আলম ও তাঁর সহকর্মীর বিরুদ্ধে জালিয়াতির আশ্রয় নিয়ে ৮৩ লাখ ৫৪ হাজার টাকার মালামাল আত্মসাতের অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তারের পর আশুলিয়া থানা-পুলিশ প্রকৃত টিপু সুলতানের বাড়িতে নোটিশ পাঠালে ঘটনা ফাঁস হয়ে যায়।
অভিযুক্ত মো. রাজিব আলমের বাবার নাম আলতাব হোসেন। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আরিফপুর গ্রামে। তিনি ২০১১ সালে উপজেলার চণ্ডীপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও তেঁতুলিয়া-পীরগাছা ভকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড কারিগরি বিএম কলেজ ২০১৪ সালে এইচএসসি পাস করেন।
একই গ্রামে বাড়ি টিপু সুলতানের। তাঁর বাবার নাম খয়বার আলী। তিনি উপজেলার নওটিকা উচ্চবিদ্যালয় ২০০৯ সালে এসএসসি, শরীফাবাদ মহাবিদ্যালয় থেকে ২০১১ সালে এইচএসসি ও রাজশাহী কলেজ থেকে ২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। টিপু সুলতান সাত-আট বছর থেকে বিভিন্ন কোম্পানি চাকরি করছেন। বর্তমানে একটি গার্মেন্টস কারখানায় কর্মরত আছেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, সিকিউরিটি অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কেন্দ্রীয় গুদামের এজিএম (স্টোর) পদে মশিউর রহমান (আইডি নম্বর ৮৩৯৫) ও রাজিব আলম (কাগজ-কলমে টিপু সুলতান, আইডি নম্বর ৮৩৯৫) কর্মরত ছিলেন। সম্প্রতি ধরা পড়েছে, মশিউর রহমান ও রাজিবসহ কয়েকজনের যোগসাজশে কোম্পানির ৮৩ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করেন।
পরে কোম্পানির এজিএম ফজলুর রহমান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় আত্মসাৎ ও প্রতারণার একটি মামলা করেন। পুলিশ ঠিকানা ধরে টিপু সুলতানের বাড়িতে নোটিশ নিয়ে এলে ঘটনা প্রকাশ পায়।
এ বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আশুলিয়া থানা থেকে তিনি বদলি হয়েছেন। মামলার তদন্তভার অন্য একজন কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন। এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলতে হবে।
এ বিষয়ে টিপু সুলতান বলেন, ‘রাজিব আমার সার্টিফিকেট নিয়ে চাকরি করছে, সেটা আমার জানা ছিল না। মামলার পরে আমার বাড়িতে পুলিশ আসার পর জানতে পারি। বাঘা থানায় এ ব্যাপারে জিডি করতে গেলে পুলিশ নেয়নি। পরে চারঘাট সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
তিনি বলেন, ‘স্থানীয়ভাবে লোকজন বলছেন, বিষয়টি তাঁরা মীমাংসা করে দেবেন। তবে আইনি জটিলতা হয় কি না সে বিষয়ে শঙ্কায় আছি।’ টিপু সুলতানের বড় ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তাদের উভয়ের যে সমস্যা, সেটা ফয়সালা করে দেব।’
অভিযুক্ত রাজিব আলমের বাবা আলতাব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তারা মীমাংসা করে নেবেন। কারও কোনো সমস্যা হবে না।’
স্থানীয় বাজুবাঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলাল উদ্দিন বলেন, ‘রাজিব আলমের বাবার নাম আলতাব হোসেন ও মায়ের নাম সাহিদা বেগম। রাজিবের বিষয়ে সব জানি, তার প্রতিষ্ঠানে প্রতারণার মামলায় ১ নম্বর আসামির জামিন হয়েছে। ২ নম্বর আসামি রাজিবেও জামিন হয়ে যাবে। তিনি বিষয়টি নিয়ে বেশি না মাখাতে নিষেধ করেন।’
মামলার বাদী কোম্পানির এজিএম ফজলুর রহমান চৌধুরী বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। টিপু সুলতানের ভাই তাঁকে মোবাইল ফোন সব জানিয়েছেন। তিনি রাজিব আলমের জাতীয় পরিচয়পত্রের ছবি আদালতে জমা দিয়েছেন। নির্দোষ টিপু সুলতানের যাতে কিছু না হয়, ব্যাপারটি তিনি দেখবেন।
তিনি আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বদলি হয়ে গেছেন। নতুন তদন্ত কর্মকর্তাকে তিনি বিষয়টি বুঝিয়ে দেবেন। তাঁর মতামতের বাইরে কিছু হবে না।

নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
১ মিনিট আগে
গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগরে টাকা ও ইয়াবা সরবরাহ নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে শিকলে বেঁধে রেখেছিলেন হাকিম মিয়া। পরে ইউপি সদস্য মানিক মিয়া লোকজন নিয়ে তাঁদের ছাড়িয়ে নেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে পায়নি।
১০ মিনিট আগে
প্রকল্প পরিচালকের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে তাঁর কক্ষে ঢুকে মিন্টু চলমান একটি দরপত্র তাঁকে দেওয়ার দাবি জানান। দরপত্রটি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) আহ্বান করা হয়েছে। নিয়ম অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে বলে তিনি
১৯ মিনিট আগে