Ajker Patrika

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নের তেঁতুলতলায় রুমানা নামের (১৩ মাস বয়সী) এক শিশু বাড়ির আঙিনায় পানি রাখার চাড়িতে পড়ে মারা গেছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রুমানা ওই এলাকার বাসিন্দা রাসেলের মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের কোন এক সময় পরিবারের অগোচরে শিশুটি হামগুড়ি দিয়ে বাড়ির আঙিনায় রাখা পানির চাড়িতে পড়ে ডুবে মারা যান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত