
লিবিয়ায় থাকতেন মাসুম মণ্ডল (২৭)। সেখান থেকে ফেসবুকে পরিচয় এক তরুণীর সঙ্গে। দেশে ফিরে মাসুম ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিয়ের নাটক সাজিয়েছিলেন। তারপর একসঙ্গে বসবাসও করতেন। কিন্তু তরুণী গর্ভবতী হলেই পালিয়ে যান মাসুম মণ্ডল। এ নিয়ে মামলা করলে র্যাব মাসুম মণ্ডলকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাতে রাজশাহী বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫, সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়। মাসুম মণ্ডলের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার উথুলি পূর্বপাড়া গ্রামে।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তরুণী ঢাকায় থাকাকালে তাঁর সঙ্গে লিবিয়াপ্রবাসী মাসুম মণ্ডলের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মাসুম দেশে ফিরে এসে গত ১১ ফেব্রুয়ারি ওই তরুণীর গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন।
এরপর মাসুম জাল দলিল প্রস্তুত করে বিয়ের নাটক সাজান। পরে স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে কিছুদিন থাকার পর ওই তরুণী গর্ভবতী হলে মাসুম পালিয়ে যান।
পরে ওই তরুণী মাসুমের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা দাবি করলে মাসুম তাঁকে মারধর করেন ও হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। নিরুপায় হয়ে ওই তরুণী আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে গত সেপ্টেম্বরে বগুড়ার শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়।
র্যাব জানায়, মামলার পর থেকে আসামি মাসুম পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম মণ্ডল ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। তাঁকে থানা-পুলিশে হস্তান্তর করা হবে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৪ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৪ ঘণ্টা আগে