
ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠানে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পুরস্কার তুলে দেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

গ্যাসের চলমান তীব্র সংকটে আয়ে টান পড়েছে সিএনজিচালিত যানবাহন, বিশেষ করে অটোরিকশার চালকদের। গ্যাস সংগ্রহ করতে ফিলিং স্টেশনে কয়েক ঘণ্টা লেগে যাওয়ায় যাত্রী পরিবহনে সময় কম পাচ্ছেন। যে টাকা আয় হচ্ছে তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে অনেক
১৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে জলাবদ্ধতা আর উচ্ছেদের আশঙ্কায় দিন কাটছে রবিদাস সম্প্রদায়ের ১৮টি পরিবারের। তাদের অভিযোগ, একটি শিল্পপ্রতিষ্ঠান সীমানাপ্রাচীর নির্মাণ করে পানি যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই ঘরে পানি ঢুকছে। সাপ-জোঁকের উপদ্রবও বেড়েছে। বসতভিটা ছাড়তে বাধ্য করতেই এমনটি করা হচ্ছে বলে দাব
১৭ মিনিট আগে
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা আশা দিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হতে পারে। তবে তার আগে প্রয়োজন একাধিক পরীক্ষা-নিরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ এবং নিয়মিত চিকিৎসা।
২৯ মিনিট আগে
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩৯ মিনিট আগে