
স্মার্টফোন কেনার টাকা সংগ্রহ করতে নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্র অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবি করেছে। এ পরিকল্পনায় যোগ দেয় তার আরও দুই চাচাতো ভাই। পরিকল্পনা অনুযায়ী একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ওই ছাত্রের বাবাকে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হত্যার পর লাশ গুমের হুমকি দেওয়া হয়। এ ঘটনা পুলিশকে জানানো হলে তারা অভিযানে গেলে ধরা পড়ে বিষয়টি।
গতকাল রোববার রাতে বগুড়ার গাবতলী মডেল থানার পুলিশ কথিত অপহৃত নবম শ্রেণির সেই মাদ্রাসাছাত্রকে উদ্ধার ও তার দুই সহযোগীকে আটক করে। গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোন্নাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মোন্নাফ আলী আজকের পত্রিকাকে জানান, গাইবান্ধার এক ব্যক্তি গতকাল রোববার দুপুরে থানায় অভিযোগ করেন যে তাঁর ছেলে গাবতলী উপজেলার নশিপুর এলাকায় একটি আবাসিক মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ালেখা করে। ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসে আসা বই আনার কথা বলে ১৪ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ১৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে এক নম্বর থেকে ফোন করে বলা হয় তাঁর ছেলেকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। তিন লাখ টাকা মুক্তিপণ না দিলে খুন করে লাশ গুম করা হবে। এরপর থেকে ওই ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
এমন অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গাবতলী পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গতকাল রাত ৯টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকার একটি ছাত্রাবাস থেকে মাদ্রাসাছাত্র, তার চাচাতো ভাই খায়রুল ইসলাম লিমন (২২) এবং মেহেদী হাসানকে (২২) আটক করে।
মাদ্রাসার ছাত্র ও তার চাচাতো ভাইদের বরাতে মোন্নাফ আলী জানান, তাঁদের পরিকল্পনা ছিল—অপহরণ নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে ওই ছাত্র একটি দামি স্মার্টফোন কিনবে এবং বাকি টাকা তার চাচাতো ভাইসহ অপর সহযোগীরা ভাগ করে নেবেন। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ সেপ্টেম্বর ছেলেটি মাদ্রাসা থেকে বের হয়ে চাচাতো ভাইয়ের মেসে ওঠে। পরে সদর উপজেলার পীরগাছা বন্দরে গিয়ে ছেলেটির বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রের বাবা মামলা না করায় আটককৃতদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোন্নাফ আলী জানান।

কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা নিয়ে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।
১৬ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক খালিকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।
২৯ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থাকা গাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের সুরক্ষার কথা বলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মীরা এসব গাছের ডালপালা কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বন বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানী
৩৭ মিনিট আগে