
রাজশাহীর গোদাগাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রিপেইড মিটার স্থাপন বাতিল করতে এবং অতিরিক্ত বিল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী মানুষ। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে মাথায় কাফনের কাপড় বেঁধে তাঁরা এই মানববন্ধনে অংশ নেন। গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি এ আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নেসকো কোনো ধরনের সম্মতি ছাড়াই জোর করে প্রিপেইড মিটার স্থাপন করছে। গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক ও অনেক ক্ষেত্রে তিন গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিক চাপে পড়ছে।
মানববন্ধনে প্রতিবাদের প্রতীক হিসেবে অংশগ্রহণকারীরা হাতে হাতে প্ল্যাকার্ড নেন। এতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়ে লেখা ছিল, ‘আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।’
ভুক্তভোগীরা জানান, আগে যেখানে স্বাভাবিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব ছিল, সেখানে এখন প্রিপেইড মিটার ব্যবস্থায় কয়েকগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। অনেক পরিবার প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকেও বিরত থাকতে বাধ্য হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। বক্তারা এই পরিস্থিতিকে একধরনের নির্যাতন বলে উল্লেখ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ, অতিরিক্ত বিল প্রত্যাহার এবং গ্রাহকবান্ধব বিদ্যুৎব্যবস্থা চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, সাধারণ মানুষের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিটির সহসভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সমাজ ও মানবকল্যাণ সংস্থার মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

বরিশালের আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৭ মিনিট আগে
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্য থেকে টেকনোক্র্যাট কোটায় একজন মন্ত্রী দাবি করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
১০ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভেতরে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) বেলা পৌনে ১১টায় উপজেলার পৌর সদরের মডার্ন হাসপাতালের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে
১৯ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম নামের ষাটোর্ধ্ব এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে