বগুড়ায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকার একটি ডোবা তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই বোন হিমা আকতার (৫) জান্নাতি (আড়াই)। তারা বারপুর উত্তরপাড়া গ্রামের অটোরিকশা চালক হাবিব ইসলামের মেয়ে। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাবিবের মা বিপা বেগম বলেন, ‘সকাল ১০টার দিকে দুই বোন খেলতে গিয়ে নিখোঁজ হয়। আমরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে মারা গেছে। পরিবারের কারও অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে