
জয়পুরহাটের আক্কেলপুরে ছাত্র আন্দোলনে হামলার দুই মামলায় আব্দুর রহিম ওরফে স্বাধীন মাস্টার (৫৩) নামের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্তে আজ বৃহস্পতিবার আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে তাঁকে প্রেপ্তার করা হয়। পরে তাঁকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।
আক্কেলপুর থানার পরিদর্শক মো. শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুর রহিম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর জয়পুরহাট সদর থানায় হওয়া হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি এ শিক্ষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর সদরের পুরোনো বাজারের বাসিন্দা আব্দুর রহিম স্বাধীন সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে মেডিকেল ছুটি নিয়ে আত্মগোপনে ছিলেন। ছুটি শেষে তিনি বিদ্যালয়ে যোগদান করেন।
আজ তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদান শেষে প্রধান শিক্ষকের কক্ষে বসে ছিলেন। খবর পেয়ে বেলা ২টার দিকে পুলিশের একটি দল এসে থানায় যেতে বলেন। তখন স্বাধীন মাস্টার পুলিশকে বলেন, ‘আপনারা এসেছেন আমাকে নিয়ে যেতে, তাই দেরি না করে এখুনি নিয়ে চলেন, অযথা আপনাদের আমি কষ্ট দিতে চাই না। আমাকে তো যেতেই হবে, তাই আর দেরি না করে আমাকে নিয়ে চলেন।’
এরপর প্রধান শিক্ষক ও পুলিশের সঙ্গে স্বাধীন মাস্টার বিদ্যালয় থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন থানায় এসে ভিড় জমান, তখন আক্কেলপুর থানা–পুলিশ দ্রুত পিকআপ ভ্যানে করে স্বাধীন মাস্টারকে জয়পুরহাট সদর থানায় পাঠায়।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, আব্দুর রহিম স্বাধীন মেডিকেল ছুটি নিয়েছিলেন। তিনি সিস্টেমমতো ঠিক ছিলেন এবং তাঁর ডকুমেন্ট রয়েছে। আজ দুপুরে পুলিশ এসে তাঁকে নিয়ে গেছে।
এ বিষয়ে পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘আব্দুর রহিম স্বাধীনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান আক্কেলপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করেছি। মামলা দুটির মধ্য একটি হত্যা অপরটি হত্যাচেষ্টা। তাঁকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে