বিভিন্ন অভিযোগে বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিলাদুন নবীকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান ২৮ আগস্ট ওসি মিলাদুন নবীকে পুলিশ অফিস বগুড়ায় সংযুক্ত করার আদেশ দিয়েছেন।
ওসি মিলাদুন নবী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যাহার আদেশে উল্লেখ করা হয়েছে, মিলাদুন নবী সোনাতলা থানায় কর্মরত থাকাকালে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ—ধর্তব্য অপরাধের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু না করা, অপরাধীদের ব্যবহৃত পুলিশ কালারের পিক-আপ রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকলেও অপরাধী শনাক্ত করতে গাড়ির মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিএর সঙ্গে যোগাযোগ না করা, প্রকৃত রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হওয়া ছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানে অনিয়ম সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে তাঁকে ওআর সদর, পুলিশ অফিস বগুড়ায় সংযুক্ত করার আদেশ দেওয়া হলো।
ওসি মিলাদুন নবী বলেন, ‘এ ধরনের আদেশ হয়েছে। বগুড়ার পুলিশ সুপার আরেকটি আদেশ করার পর দায়িত্ব হস্তান্তর করব।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে