
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে অভিযোগ তুললেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি বলেন, ‘ঘণ্টায় ১৩ থেকে ১৪টির বেশি ভোট নিতে পারছে না ইভিএম মেশিন।’
আজ মঙ্গলবার সকাল ১০টায় আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন সাইফুল ইসলাম। তবে তাঁর এই কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি থাকায় একটি জটলা তৈরি হয় ভোটারদের, যা পরে বিশৃঙ্খলায় রূপ নেয়।
জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিনি এখন পর্যন্ত পাঁচটি কেন্দ্রে ঘুরেছেন। সবগুলো কেন্দ্রে ইভিএমে খুব ধীরগতিতে ভোট গ্রহণ চলছে। ঘণ্টায় ১৩ থেকে ১৪টির বেশি ভোট নিতে পারছে না ইভিএম মেশিন।
এই প্রার্থী এর আগেই ইভিএম নিয়ে অভিযোগ তুলে ভোট বর্জন করতে চেয়েছিলেন। তবে কেন্দ্র থেকে তাঁকে অব্যাহতি না দেওয়ায় তিনি ভোটে আছেন।
সাইফুল ইসলাম বলেন, তিনি আগেই ইভিএমের এই সমস্যার কথা বলেছিলেন। ভোটার উপস্থিতি সন্তোষজনক আছে, তবে ইভিএমের কারণে ভোট গ্রহণ চলছে ধীরগতিতে। তাই এখন মনের বিরুদ্ধে হলেও তিনি নির্বাচনে থাকবেন।
সাইফুল ইসলাম বলেন, ফলাফল যাই হোক, তিনি মেনে নেবেন। ফলাফল মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই তার কাছে।
এই কেন্দ্রের অনেক ভোটারই অভিযোগ করেছেন, সকাল ৮টা থেকে তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে পারেননি। ইভিএম মেশিন নষ্ট থাকায় তা কয়েকবার পরিবর্তনের কথা বলছেন তাঁরা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে