Ajker Patrika

রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।

মৃত কয়েদি হাদিসুল ইসলাম (৫১) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উমরপুরের শ্যামপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন হাদিসুল। গত বছরের ৭ জুলাই থেকে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যায় তাঁকে রাজশাহীতে পাঠানো হয়।

এরপর তাঁকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে হাদিসুল মারা যান। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত