
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরূপনগর এলাকায় চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনির শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সোহেল রানা (২৩) নামের এক যুবক। নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ পরিচয় দিয়ে ওই যুবক গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে একটি বাড়িতে ঢুকে চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। আটক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা এবং তিনি চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি পলিটেকনিকের ছাত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, সোহেলের সঙ্গে আরও তিন যুবক ছিলেন। তাঁরা সবাই রাতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য লিয়াকত আলীর বাড়িতে গিয়ে বাল্যবিয়ে হচ্ছে বলে অভিযোগ তোলেন এবং তা ধামাচাপা দেওয়ার জন্য চাঁদা দাবি করেন। একপর্যায়ে ওই বাড়ির দুই নারীকে মারধর করেন এবং তাঁদের গলা থেকে দুটি সোনার চেইন ছিনিয়ে নেন।
চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে সোহেলকে ধরে গণপিটুনি দেন। তবে তাঁর সঙ্গে থাকা অন্য তিনজন পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত দুই নারীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন।
তিনি আরও বলেন, আটক যুবক ওই সংগঠনের কেউ নন। তাঁর বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে