
কাফনের কাপড় গায়ে জড়িয়ে দ্বিতীয় দিনের মতো অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দ্রুত সময়ে কোর্স ও পরীক্ষা শেষ করার দাবিতে আজ বুধবার দুপুরে রামেবি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
কর্মসূচিতে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট সরকারি নার্সিং কলেজসহ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যান্য বেসরকারি নার্সিং কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি চলাকালে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, রামেবি অধিভুক্ত ১৮টি নার্সিং কলেজে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের বিভিন্ন সেশনে বর্তমানে প্রায় ৩ হাজার শিক্ষার্থী রয়েছেন।
এর মধ্যে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীর সংখ্যা ৮৬৬ জন। গত বছরের ডিসেম্বরে এই সেশনের কোর্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন বছরের এই সাত মাসেও পরীক্ষার ঘোষণা দিতে পারেনি রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। তাই সেশনজটের কবলে পড়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, এরই মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়েছে। ব্যতিক্রম কেবল রামেবির নার্সিং অনুষদ। এটি সারা দেশে সবচেয়ে পিছিয়ে আছে। তাই চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চতুর্থ বর্ষের সব পরীক্ষা নেওয়ার দাবি করেন তাঁরা।
জানতে চাইলে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ার হাবিব বলেন, সেপ্টেম্বর মাসেই তাঁরা পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষার্থীদের বিক্ষোভ দেখে তাঁরা এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন। তাই তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের...
২ মিনিট আগে
পঞ্চগড়ে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে পাওয়া চিরকুটে ‘আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারলাম না’ লেখা ছিল। শহরের তুলারডাঙ্গা এলাকায় ইসলাম ফ্লাওয়ার মিলের পাশে নিচু জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
১২ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় লাইসেন্স-সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত না থাকা, সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না রাখা ও শয্যা অনুযায়ী নার্স না থাকার দায়ে তিনটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৩ মিনিট আগে
মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টলমালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুজনকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১টি ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ ১টি প্যান্ট, টি-শার্ট, পরিচয়পত্রের ৩টি ছবি এবং ৩টি মুঠোফোন জব্দ করা হয়েছ
১৭ মিনিট আগে