
বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির স্বামী। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, হামিদুল আলম বিপিএম পিপিএম অতিরিক্ত কমিশনার বরিশাল মহানগর পুলিশ, বরিশালকে জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু হামিদুল আলমকে সরকারি চাকরি আইন ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৩৯ (১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এর আগে গতকাল বুধবার বগুড়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা. শাহনাজ পারভীন সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণার দায়ে অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। আজ বৃহস্পতিবার তাঁকে নির্বাচনী আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
৫ মিনিট আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
১০ মিনিট আগে
বরিশাল নগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা প্রায় ২০০ ব্যাটারিচালিত ও গ্যাসচালিত থ্রি-হুইলার আটক করেন। রোববার বিক্ষোভ ও সড়ক অবরোধের পর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের ভাড়া তালিকা নির্ধারণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৩৬ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। তীব্র গরমে ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার জামুর্কীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশনের সামনে মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
৩৮ মিনিট আগে