সিরাজগঞ্জের উল্লাপাড়ার ৩০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে আজ রোববার সকালে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি হাসপাতালটি পরিদর্শন করে।
এর আগে ‘রোগীর শয্যায় বিড়াল ছানা’ এমন শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি।
জানা যায়, উপজেলার প্রায় ৬ লাখ মানুষের চিকিৎসার জন্য পৌরশহরের কাওয়াক মোড়ে অবস্থিত এই হাসপাতালটি। এই হাসপাতালে সরবরাহকৃত খাবারের মান নিয়ে অভিযোগের শেষ নেই রোগীদের। আর রোগীর পরিবর্তে কর্তব্যরত চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পরেছে সাধারণ রোগীরা। এতে করে চিকিৎসা সেবায় চরম ব্যাঘাত ঘটছে। ফলে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। এমনকি হাসপাতালে খাবার মান ও পরিবেশনেও রয়েছে নানা অনিয়ম।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে। এরপর ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।
৫ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যমানের ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
৭ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরে ডুবে মো. রোম্মান ইসলাম (৪) নামে এক শিশু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে রোম্মান বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়।
৭ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। জাতির এই বীর সন্তানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
৭ ঘণ্টা আগে