দীর্ঘ সময় লাইন ধরে শুয়ে-বসে সময় কাটিয়েছেন ট্রেনের টিকিট প্রত্যাশীরা। রাতে ঘুমানোও হয়নি। সকালে টিকিট বিক্রি শুরু হলে আবার সবাই উঠে দাঁড়িয়েছেন। রাজশাহী রেলওয়ে স্টেশনে ক্লান্ত-পরিশ্রান্ত এসব মানুষকে খেজুর আর শরবত পান করানো হয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এই খেজুর ও শরবতের ব্যবস্থা করেন। রেলওয়ের কর্মীরা যাত্রীদের হাতে হাতে তুলে দিচ্ছিলেন শরবত ও খেজুর। শরবত পান করা হলে টিকিট প্রত্যাশীদের কাছ থেকে প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসটি নিজেই সংগ্রহ করছিলেন পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার।
খেজুর ও শরবত পান করে মিজানুর রহমান নামে এক টিকিট প্রত্যাশী জানালেন, যাঁরা লাইনে দাঁড়িয়েছেন তাঁদের বেশির ভাগই চাঁদরাত থেকে লাইন ধরেছেন। দুটি রাত এবং ঈদের দিন কেটে গেছে স্টেশনে। এই সকালে খেজুর ও শরবত পান করে ভালো লাগছে।
টিকিট পেয়ে আবু সুফিয়ান নামের এক ব্যক্তি জানালেন, তিনিও লাইনে দাঁড়িয়েছেন চাঁদরাতে। তবে সব সময় তিনি স্টেশনে ছিলেন না। তারা পাঁচজন মিলে লাইনের একটি সিরিয়াল ধরে ছিলেন। তিনজনকে বাড়ি পাঠিয়ে বাকি দুজন স্টেশনে ছিলেন। ওই তিনজনের লাইনে তখন টুল বা কাগজের কার্টুন রাখা হয়েছিল। অন্য দুজন এসব পাহারা দিয়েছেন। এভাবে পালা করে তারা লাইন ধরে রেখেছিলেন। শেষ পর্যন্ত টিকিট পেয়েছেন। টিকিট পাওয়ার আগে পেয়েছেন খেজুর ও শরবত।
আবদুল হক নামের এক ব্যক্তি জানালেন, তিনিও পালা করে লাইনে দাঁড়িয়েছেন ঈদের দিন সকাল থেকে। গতরাতে স্টেশনেই ছিলেন। একটুও ঘুম হয়নি। খুবই ক্লান্ত। এ অবস্থায় টিকিট প্রত্যাশীদের খেজুর ও শরবত খেতে দেওয়ায় রেলওয়ের প্রশংসা করেন তিনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘টিকিটের জন্য যাত্রী বা তার স্বজনেরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ক্লান্ত-পরিশ্রান্ত। তাদের খেজুর ও শরবত দিয়ে সামান্য আপ্যায়ন করা হয়েছে। এর আগেও এভাবে টিকিট প্রত্যাশীদের খেজুর ও শরবত খেতে দেওয়া হয়েছে।’
বুধবার রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আগামী ৭ ও ৮ এপ্রিলের রাজশাহী-ঢাকা রুটের সবগুলো ট্রেনের আগাম টিকিট দেওয়া হচ্ছিল। এ ছাড়া ৬ এপ্রিলের শুধু বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনেরও টিকিট দেওয়া হচ্ছিল। ঈদের পর ঢাকায় ফিরতি এসব ট্রেনের টিকিট নিতে স্টেশনে এখন টিকিট প্রত্যাশীদের প্রচণ্ড ভিড়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে