
ভোটের এক দিন আগে পাবনার সুজানগরে ২২ লাখ টাকাসহ আটক চেয়ারম্যানপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে ছেড়ে দিয়েছে র্যাব। আটকের ১২ ঘণ্টার মাথায় আজ মঙ্গলবার দুপুরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে আটক ১১ জনকেও ছেড়ে দেওয়া হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটকের পর আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছি। যেই টাকা জব্দ করা হয়েছিল সেটি নির্বাচনী ব্যয়ের সীমার মধ্যেই ছিল। জব্দ করা টাকা ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং শাহিনসহ সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিষয়টি আরও তদন্ত করে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সোমবার রাত ১২টার দিকে উপজেলার চর ভবানীপুর মুজিব বাঁধ থেকে ব্যাগভর্তি টাকাসহ তাঁদের আটক করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। পরে ভোর সাড়ে ৩টার দিকে র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওই সময় মেজর মো. এহতেশামুল হক খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের অংশ হিসেবে টহলরত অবস্থায় শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করা হয়েছে। এ সময় শাহিনের কাছ থেকে ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে শাহিনুজ্জামান শাহীন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটকদের ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
ছাড়া পাওয়ার পর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন বলেন, ‘আমরা নির্বাচনী সব ব্যয় পরিশোধের জন্য টাকাগুলো আনা হচ্ছিল। এটা কোনো অসৎ উপায়ের জন্য ব্যবহার হচ্ছিল না। সম্পূর্ণ বৈধ টাকা। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার বিজয় ঠেকাতে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা শুরু থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজকের ঘটনা তারই বহিঃপ্রকাশ।’
এদিকে আজ (মঙ্গলবার) ভোর থেকে শাহিনুজ্জামান শাহীনের কর্মী-সমর্থকেরা সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। ছাড়া পাওয়ার আগমুহূর্ত পর্যন্ত নেতা-কর্মীরা থানার সামনে সুজানগর বাজারের প্রধান সড়ক অবরোধ করে রাখেন।
কাল ৮ মে সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে আনারস প্রতীকের শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব (মোটরসাইকেল)।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৯ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি
৯ ঘণ্টা আগে