দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (জাপা) দুই বারের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। গতকাল রোববার রাত ৯টায় রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর এ তথ্য পাওয়া যায়।
বেসরকারি ফলাফল অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনে জাপার প্রার্থী লাঙ্গল প্রতীকে এ্যাড. নুরুল ইসলাম তালুকদার পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট। এখানে ৬৯ হাজার ৭৫০ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।
আসনটির মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ১৬৭ জন। যার মধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৯। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৩। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৯৬৬।
নির্বাচন নীতিমালা অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। এক্ষেত্রে ১ লাখ ২১ হাজার ৩৯ ভোটের মধ্যে ১০ হাজার ৫২৩ ভোট পেয়েছেন লাঙ্গল প্রতীক। যা আট ভাগের এক ভাগ হিসাবে ১৫ হাজার ১২৯ ভোট না পাওয়ায় জামানত রক্ষা করতে পারলেন না দুই বারের এমপি এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।

বরিশালের মুলাদীতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আল আমিন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মিনিট আগে
প্রবাসী অধ্যুষিত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা মৌলভীবাজারে উন্নত চিকিৎসাসেবার চরম সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা নেই, আর বেসরকারি হাসপাতালগুলোতে সিজার বাণিজ্যের অভিযোগ উঠেছে।
১০ মিনিট আগে
ঢাকা-গাজীপুর বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্প দ্রুত চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)। সংগঠনটি বলেছে, প্রকল্পটির অবকাঠামোগত কাজের মাত্র তিন শতাংশ বাকি থাকলেও এটি চালু না করে উল্টো ‘প্রোপাগান্ডা’ ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, বিআরটি করিডোর ভেঙে অন্য যান চলাচলের...
১৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কৃষি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে কীটনাশক ও ৩০ বস্তা সন্দেহজনক নকল বাংলা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সার পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
১৫ মিনিট আগে