পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের সঙ্গে ইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষে টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউটের ছাত্র মিতুল হোসেনের (১৪) নিহতের পরদিন সহপাঠী সিয়াম হোসেনও (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম মারা যায়।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিয়াম হোসেন ঈশ্বরদী সরকারি ভকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ও উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শিহাব সরদারের ছেলে। দুর্ঘটনায় আহত ছাত্র বিশাল হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিন বন্ধু এক মোটরসাইকেলে চরে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে সরকারি ভকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র মিতুল হোসেন ঘটনাস্থলে মারা যায়। সিয়াম ও বিশালকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিয়াম। তাদের সহপাঠী বিশালের অবস্থাও আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম জানান, দুর্ঘটনাস্থলেই মিতুল মারা যায়। একই ঘটনায় আহত সিয়ামও রাতে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
ঈশ্বরদী সরকারি ভকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনই তাঁর স্কুলের দশম শ্রেণি ছাত্র। সকালে পরীক্ষা দিতে এক মোটরসাইকেল তারা তিনজন আসার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
৪২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩ ঘণ্টা আগে