
জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে রেললাইন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন।
আন্দোলনের আহ্বায়ক ও শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘আমরা জনগণের কথা চিন্তা করে কর্মসূচি প্রত্যাহার করেছি। অনেক অসুস্থ রোগী রয়েছে, যাদের ভোগান্তি হচ্ছে। আমরা চাই না জনগণের দুর্ভোগ বাড়ুক। আন্দোলন কর্মসূচির কারণে সৃষ্ট অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
এর আগে শনিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এবং রোববার দুপুর থেকে শিক্ষার্থীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ থাকে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক এস কে এম তোফায়েল হাসান। পরে তাঁকে কারাগারে প
১ ঘণ্টা আগে
বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়া হয়েছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে ওঠার সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক।
১ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় লুণ্ঠিত মালপত্রের একটি অংশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়।
১ ঘণ্টা আগে