নওগাঁর রাণীনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে জ্ঞান হারিয়ে ৯ লাখ টাকা খোয়া গেছে এক ব্যবসায়ীর। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ীর নাম বজলুর রশিদ। তিনি পেশায় ধান আড়তদার ব্যবসায়ী ও আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ী বজলুর রশিদ আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামের মৃত্যু মোহসীন আলীর ছেলে।
বজলুর রশিদের বড় ভাই দুলাল হোসেন জানান, ব্যবসার প্রয়োজনে আবাদপুকুর বাজার আইএফআইসি শাখা থেকে সোমবার সাড়ে ১০টা নাগাদ ৯ লাখ টাকা তোলে। এর পর মাছ বাজারে যায়। সেখান থেকে হেঁটে বাড়ি ফেরার সময় বাজার বেবিস্ট্যান্ডের আরাফাত মার্কেট পার হওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় লোকজন দেখতে পেয়ে তাঁকে ভ্যানে তুলে স্থানীয় চিকিৎসকের কাছে পাঠান। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
দুলাল হোসেন আরও জানান, ওই সময়ের মধ্যেই ব্যাংক থেকে তোলা ৯ লাখ টাকা বজলুর রশিদের কাছে ছিল, তা খোয়া যায়। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ জানান, ব্যবসায়ী বজলুর রশিদের ৯ লাল টাকা খোয়া যাওয়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। স্থানীয়ভাবে বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং সুষ্ঠু তদন্তসহ খোয়া যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে