
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প একনেক সভায় উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস লাগবে, এ ব্যাপারে কারোই কোনো দ্বিমত নেই। শুধু এখানে এসে দেখা যে, জায়গাটা আসলে কেমন, কতটুকু উপযোগী।
আজ সোমবার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহলবাড়ি এলাকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় থাকা ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বরাদ্দ ৫০০ কোটি বেশি নাকি কম, কাজ শুরু হলে আরও পাওয়া যাবে কি যাবে না, তা নিয়ে হতাশার কিছু নেই। তিনি যেহেতু দাপ্তরিকভাবেও পরিবেশ নিয়েই কাজ করছেন, তাই চলনবিল অধ্যুষিত বড়াল নদী ও গোচারণ ভূমির ক্ষতি না করে পরিবেশ ঠিক রেখে ক্যাম্পাস নির্মাণের ওপর গুরুত্ব দেন।
এদিন ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ এসে পৌঁছান পরিবেশ উপদেষ্টা। এ সময় তাঁকে স্বাগত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস-সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে তিনি বাঘাবাড়ি ঘাট থেকে বড়াল নদী পাড়ি দিয়ে পৌঁছান তিন নদীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নয়নাভিরাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে। সেখানে পৌঁছালে রিজওয়ানা হাসানকে স্বাগত জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ জমি ও এর পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখেন পরিবেশ উপদেষ্টা। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তিনি। বৃক্ষরোপণ শেষে এক আলোচনা সভায় অংশ নেন।
উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম। স্থানীয় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী।
এ ছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম হাসান তালুকদারসহ উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। প্রতিদিনের নাশতায় ডিম, পাউরুটি ও কলা দেওয়া হলেও তা খাওয়ার অযোগ্য বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এদিকে আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সরবরাহ করা ডিমের মধ্যে বাচ্চার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান রোগীরা।
২৯ মিনিট আগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আগামীকাল বুধবার থেকে আগামী রোববার পর্যন্ত এই অভিযান চলবে। আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইউনুছ মিয়া নামের এক প্রবাসীকে জখম করার অভিযোগে চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালত এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
বরিশালের কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জ ও ভোলা সদর উপজেলার সীমানাঘেঁষা কালাবদর নদীসংলগ্ন একটি খালের মধ্যে হামলাটি হয়। মৎস্য অধিদপ্তর ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অধিদপ্তরকে না জানিয়ে কোস্ট গার্ড নিয়মবহির্ভূতভাবে অভিযানে
২ ঘণ্টা আগে