আগামী ২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপন ও তফসিল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি পত্র উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।
জানা গেছে, সর্বশেষ ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মোট ৩১ হাজার ৬৩৬ ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৫ হাজার ৮০০ জন ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬ জন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকর্তা মুজিবুল আলম বলেন, আগামী ২৯ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে বাঘা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৫ ঘণ্টা আগে