বগুড়ার ধুনট উপজেলায় আব্দুর রহিম (৬৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ সোমবার সকালের দিকে নিহতের মা বিলকিছ বেগম বাদী হয়ে এ মামলা করেন। মামলার একমাত্র আসামি নিহতের স্ত্রী বিউটি খাতুন (৪০)।
এদিকে বেলা ১২টার দিকে গ্রেপ্তারকৃত বিউটি খাতুনকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুর রহিম ওই গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রামানিকের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিউটি খাতুন শিয়ালী গ্রামের মৃত হাফিজার রহমানের মেয়ে। তিনি আব্দুর রহিমের তৃতীয় স্ত্রী। প্রায় ৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। রোববার সকালের দিকে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়ার একপর্যায়ে আব্দুর রহিম বিউটি খাতুনকে মারপিট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুন তার স্বামীর অণ্ডকোষ চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহিম। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বিউটি খাতুনকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিউটি খাতুন তাঁর স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে