
সরকার পতনের দিন রাজশাহীর বিভিন্ন স্থানে লুট হয়ে যাওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ কাজে সঙ্গে নেওয়া হয়েছে শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদেরও। এরই মধ্যে লুট হওয়া বিভিন্ন ধরনের বেশ কিছু মালামাল উদ্ধার হয়েছে।
আজ শনিবার প্রথম দিন রাজশাহী নগরীর কোর্ট বুলনপুর এলাকায় লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হয়। সকাল থেকেই হ্যান্ড মাইক নিয়ে বুলনপুর এলাকার অলিগলি ঘুরে ঘুরে সরকারি স্থাপনা থেকে লুটকৃত মূল্যবান মালামাল ফিরিয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা।
এরপর তাঁদের সেই আহ্বানে সাড়া দিয়ে মানুষজন দুপুরের পর থেকে লুটকৃত মালামাল ফেরত দিতে শুরু করেন। এই এলাকার পাশেই আইটি পার্ক। ঘটনার দিন সেখানে ব্যাপক লুটপাট চালানো হয়। কেউ কোনোভাবে বাধা না দেওয়ায় ভাঙচুরের পর যে যেখানে যা পায় লুট করে নিয়ে যায়। এতে রাষ্ট্রীয় এই স্থাপনার অনেক মূল্যবান জিনিসপত্র খোয়া যায়।
আজ বিকেল পর্যন্ত প্রায় অর্ধেকের কাছাকাছি লুটপাট করা সেসব মালামাল উদ্ধার করা সম্ভব হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এগুলো তালিকা করা হচ্ছে। যাঁরা জিনিসপত্র ফেরত দিচ্ছেন, তাঁদের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে। জমা দেওয়ার পর যাচাই-বাছাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
লুটকৃত মালামাল উদ্ধার অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর দায়িত্বরত মেজর মোবাশ্বির হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘আমরা রেড ক্রিসেন্টসহ সহযোগী সংগঠন নিয়ে মাঠে নেমেছি। লুটপাট করা মালামাল উদ্ধার করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু মামামাল উদ্ধার হয়েছে। বাকিগুলোও উদ্ধার হবে বলে আশা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মালামাল স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্য এলাকায় এই কার্যক্রম চলবে।’
এদিকে সাধারণ শিক্ষার্থীরা আজ জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে নগরীর সাহেববাজার এলাকায় বাজার মনিটরিং করেছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনায় পাহারা এবং সড়কে ট্রাফিক পুলিশের কাজও করেছেন শিক্ষার্থীরা।

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩০ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
৪২ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে