রাজশাহীর বাঘায় একই দিন একই সময়ে ফুটবল ও ক্রিকেট ম্যাচের আয়োজনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হন ১৫ জন। তাঁদের মধ্যে একজন নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন। উপজেলার বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার (১৩ জুন) এই ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মাঠটিতে বিবাহিত ও অবিবাহিত প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দারা। অপর দিকে একই মাঠে বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বাউসা ইউনিয়নের বাউসা চকরপাড়া গ্রামের বাসিন্দারা। একই দিন ও একই সময়ে ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়েরা মাঠে নামলে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ আহত হয়। গুরুতর আহত ৭ জনকে উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। আহতদের মধ্যে রানা আলী নামের একজন আইসিইউতে আছেন।
রানার চাচাতো ভাই রিংকু আহম্মেদ বলেন, রানা আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, আজ রানার বাবা রুস্তুম আলী বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাড়া-মহল্লার টংদোকানে এক কাপ লাল চায়ের দাম ৫ থেকে ৭ টাকা। আর নওগাঁয় পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে একই দরে—৫ থেকে ৭ টাকা কেজি। অর্থাৎ এক কাপ চায়ের দামে মিলছে এক কেজি আলু। এতে চরম লোকসানে পড়েছেন জেলার কৃষকেরা।
৩৪ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউ ভবনে লিফট স্থাপন নিয়ে দুই দফায় জালিয়াতির ঘটনা ঘটল। প্রথমবার এ গ্রেডের বদলে সি গ্রেডের লিফট বসানো হয়। পরে তদন্তে ধরা পড়লে সেটি খুলে নেওয়া হয়। আনা হয় নতুন লিফট। এ দফায় আশ্রয় নেওয়া হয় নতুন জালিয়াতির।
১ ঘণ্টা আগে
রাজধানীর পৃথক স্থান থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধারের এবার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো নিহতের মাথা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মাথা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ।
২ ঘণ্টা আগে
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অফিস, আদালতে কোনো কাজ করতে গেলে যদি আপনার কাছে কোনো টাকা দাবি করে, দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো দেখব। যদি কোনো সরকারি কর্মকর্তার সরকারি টাকায় না পোষায়, তাহলে চাকরি করার দরকার নেই।
৩ ঘণ্টা আগে