সবকিছুই ঠিকঠাক। সন্ধ্যায় নাবালিকা কন্যার বাড়িতে হাজির হওয়ার কথা বর ও বরযাত্রীর। রান্না ও আয়োজন শেষ প্রায়। অপেক্ষা শুধু বিয়ের। বর ও কাজি আসার অপেক্ষায় তখন বাড়ির সবাই। তবে বর-কাজি নয় আসলো পুলিশ। আর এর সঙ্গেই ভেস্তে গেল সকল আয়োজন। বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল ১০ম শ্রেণির এক ছাত্রী। মুচলেকা দিয়ে রক্ষা পেলেন কনে পক্ষ।
জানা যায়, রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে মারিয়া গ্রামের সুপর্না (ছদ্মনাম ১৬)। স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ওই ছাত্রীর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় একই উপজেলার চন্দনকোঠা গ্রামে।
বর ও কাজি আসার আগেই রোববার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ফোর্সসহ তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন ও স্কুলের প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। এ সময় তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে কনে পক্ষকে বোঝান। পরবর্তীতে কনে পক্ষ আর বাল্য বিবাহের আয়োজন করবেন না এমন মর্মে মুচলেকা দিয়ে করে রক্ষা পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

হাসপাতালের পাশে পুকুর। তবে তাতে নামার সুযোগ নেই। কারণ, এর পাশেই ফেলা মেডিকেল বর্জ্য (চিকিৎসাবর্জ্য)। আর এতে দূষিত হচ্ছে পানি। একই সঙ্গে দুর্গন্ধও ছড়াচ্ছে। এতে ভুগছে হাসপাতালের স্টাফ কোয়ার্টারসহ আশপাশের বাসিন্দারা। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৃষ্ট দূষণে স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে তারা।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের একটি মামলায় আসামি করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলাটিতে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়।
৫ ঘণ্টা আগে
যমুনার তীরঘেঁষা চৌহালী উপজেলার চর সলিমাবাদে বিকেলের আকাশ তখন মেঘলা। সামনে যমুনা নদী। একের পর এক ঢেউয়ের শব্দ। আর নদীর কাছেই মাটির চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় ব্যস্ত ৬০ বছর বয়সী সাবিয়া বেগম। নদীর দিকে তাকাতেইা তাঁর চোখে পড়ে শুধু ভয়, স্মৃতি আর হারানোর গল্প।
৫ ঘণ্টা আগে
যশোরে জেলা যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে। রোববার বিকেলে শহরতলী ধর্মতলা থেকে বের হওয়া এই ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলে অংশ নোওয়ার অভিযোগে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ১০ জনকে আটক করে।
৭ ঘণ্টা আগে