
পাবনার ঈশ্বরদীতে মালবাহী ও তেলের খালি ওয়াগন বহন করা দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনের কাছে রেলগেটে লেভেল ক্রসিং গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে ঢাকাসহ কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সকাল ৬টা ১০ মিনিটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দুটির ট্রেনেরই ওয়াগন, চাকা, মালবাহী ট্রেনের ইঞ্জিন ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিভাগীয় রেলওয়ের সংশ্লিষ্ট সব দপ্তর রাত থেকেই ঘটনাস্থলে রয়েছে। সকাল ৬টা ১০ মিনিট থেকে আপলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রথমে গেছে ঢাকা থেকে খুলনামুখী চিত্রা এক্সপ্রেস। এদিকে সকাল থেকে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন উদ্ধারের কাজ পুনরায় শুরু হয়েছে।

পাকশী রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তেলের খালি ওয়াগন বহন করা খুলনাগামী একটি ট্রেন রওনা দেয়। ঈশ্বরদী শহরের রেলগেট নামক এলাকায় লেভেল ক্রসিং গেট অতিক্রমের সময় পাকশীর দিক আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়। বিকট শব্দে রেলগেটের দুপাশের মানুষ ও দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনায় মালবাহী ট্রেনের ২টি ওয়াগনের ৮টি চাকা এবং লোকোমোটিভের (ইঞ্জিন) সবগুলো চাকা লাইনচ্যুত হয়। একই সঙ্গে শহরের লেভেল ক্রসিং গেটে ট্রেন আটক পড়ায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈশ্বরদী-খুলনা ও ঢাকার মধ্যে চলাচলকারী দুটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ, বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডলসহ সংশ্লিষ্ট বিভাগীয় রেল কর্মকর্তা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন ঈশ্বরদী রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার মাহাবুবা শাহিনুর, ট্রেনের লোকোমাস্টার (চালক) কে এম হামিদুল্লাহ ও সহকারী লোকোমাস্টার জুনায়েদ হোসেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগীয় সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী সমন্বয়ে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর কেডি ঘোষ রোডে খুলনা জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা তরুণ হালদারের মেয়ে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
৫ মিনিট আগে
নওগাঁর রাণীনগর উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। চলতি বছরের জানুয়ারি ও মার্চ—এই দুই মাসে ১১ বছর বয়সী শিশুসহ বিভিন্ন বয়সের ১১ জন আত্মহত্যা করেছেন। তবে ফেব্রুয়ারি মাসে কোনো আত্মহত্যার ঘটনা ঘটেনি। এর আগে গত বছর এই উপজেলায় মোট ৩৬ জন আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
৩১ মিনিট আগে
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, “আমরা একসঙ্গে চাকসুতে ছিলাম। সেখান থেকে মাসুম মোটরসাইকেলে তেল নিতে হাটহাজারীতে গিয়েছিল। হামলাকারীরা সম্ভবত সেখান থেকেই তাকে অনুসরণ করে। পরে রাস্তা আটকে তাকে মারধর করে। তাদের কাছে ক্ষুর ছিল।
৩৫ মিনিট আগে
যশোর জেলার ৮৯টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে হাম শনাক্ত করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। কিন্তু আক্রান্ত রোগীদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ জনের মধ্যে ১৭ জনের বয়স ৯ মাসের কম। অপর চারজনের বয়স এক বছরের বেশি। ৯ মাসের কম বয়সী শিশুদের এমন
৬ ঘণ্টা আগে