
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার লুসীর (৪৪) খোঁজে তাঁর মেয়ের বাসায় সিলেটেও গিয়েছিলেন লিমন মিয়া (৩৫)। আবদুর রহমানের মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী। নগরের নয়াবাজার খাদরা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তখন তাসমিন নাহার লুসী মেয়ের বাসায় ছিলেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একজন পুলিশ পরিদর্শক জানান, ৫ নভেম্বর রাতে লিমন বিচারকের মেয়ের বাসায় গিয়ে ঝামেলার চেষ্টা করেন এবং মা-মেয়েকে চরম বিরক্ত করেন। পরে শাবি শিক্ষার্থী ও প্রশাসনের সদস্যরা পুলিশে খবর দেন। শাবির প্রক্টরিয়াল বডির সদস্যরা লিমনকে ধরে পুলিশের কাছে তুলে দেন। বিচারকের স্ত্রী-মেয়ের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি এবং বিচারককেও জানাতে দেননি মা-মেয়ে। পরে পুলিশ লিমনকে এসএমপি আইনের ৮৯ ধারায় চালান করে। পরদিন লিমনের পরিবারের সদস্যরা সিলেটে গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। পুলিশের জিজ্ঞাসাবাদে লিমন নিজেকে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে পরিচয় দেন।
আজকের পত্রিকাকে শাবির প্রক্টর মো. মুখলেসুর রহমান বলেন, ৫ নভেম্বর রাতের ঘটনা। তখনই লিমনকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। বাকি কার্যক্রমের বিষয়ে পুলিশ বলতে পারবে।
জিডির তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার এসআই প্রণব রায় বলেন, ‘জিডির আগে লিমন তাসমিন নাহার লুসী ও তাঁর মেয়েকে উত্ত্যক্ত করেছিল। ওই দিন আমি ডিউটিতে ছিলাম। পরে আমরা তাকে ধরে কোর্টে চালান করি। পরদিন ম্যাডাম জিডি করেন। লিমন কখন কোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে রাজশাহী গেছে, আমরা তা জানি না।’
জানা গেছে, লিমনের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। লিমনের প্রতিবেশী রাজু মিয়া বলেন, সাবেক ইউপি মেম্বার এ এইচ এম সলেমান শহীদের তৃতীয় ছেলে লিমন (৩২)। সলেমান শহীদ ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। লিমন সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন। ১০ বছর আগে চাকরি চলে যায়। এর পর থেকে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। কয়েক বছর আগে বিয়ে করেছিলেন লিমন। সেই বউও চলে যায়।
আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেন লিমন। বেলা ৩টার দিকে নগরের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্পার্ক ভিউ নামের দশতলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বিচারক। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীও আহত হন। হামলাকারী লিমন মিয়াও আহত হয়েছেন। তাঁরা দুজনই রাজশাহী হাসপাতালে আছেন।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে