
১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আদমদীঘি উপজেলার সান্তাহার নতুনবাজারের হঠাৎপাড়া থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর চেচুরিয়া গ্রামের বাসিন্দা ইয়ামিন গত তিন বছর ধরে সান্তাহারের মালগুদাম এলাকায় অবস্থিত দারুন নাজাত রাহমানিয়া মাদ্রাসায় হাফেজিয়ায় পড়াশোনা করছে এবং সান্তাহার নতুন বাজারের হঠাৎপাড়া জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। ধর্ষণের শিকার শিশুটি সান্তাহার পৌর শহরের নতুনবাজার এলাকার হঠাৎপাড়া জামে মসজিদের হুজুরের কাছে আরবি পড়ত। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় অন্যদের সঙ্গে আরবি পড়ার জন্য মসজিদে যায় সে। হুজুর না থাকায় মুয়াজ্জিন ইয়ামিন আরবি পড়ায় এবং পড়া শেষ করে ওই শিশুকে কৌশলে আটকে রাখে। এরপর মসজিদের ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আদমদীঘি থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে ইয়ামিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে এবং মামলার আসামি ইয়ামিনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বগুড়া আদালতে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শজিমেক মেডিকেলে পাঠানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৩১ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৮ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে