
বগুড়ার শেরপুরে জুয়ার আসর থেকে আনোয়ার হোসেন (৪৮) নামের এক কৃষক লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার সুঘাট ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং দড়িহাসড়া গ্রামের বাসিন্দা।
গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের কদিমহাসড়া গ্রামের বিমল চন্দ্রের বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২৩ মার্চ) দুপুরের পর তাঁকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়।
শেরপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অপর তিনজন হলেন দড়িহাসড়া গ্রামের খলিলুর রহমান (৫২), আবদুস সাত্তার (৫০) ও খিদির হাসড়া গ্রামের মো. সোলায়মান (৫০)। জুয়ার আসর থেকে ১ হাজার ৪৯০ টাকা এবং এক সেট পুরাতন তাস জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আনোয়ার হোসেনকে গত বছরের ২ নভেম্বর দায়ের করা একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০২৩ সালের ১৭ জুলাই শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রিফাত সরকার নামের এক ব্যক্তি গত ২ নভেম্বর থানায় মামলা করেন। পুলিশের তদন্তে ওই হামলায় আনোয়ার হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আনোয়ার হোসেন এজাহারভুক্ত আসামি নন, তবে তদন্তে তাঁর সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
২ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
৩ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৩ ঘণ্টা আগে