রাজশাহীর তানোর পৌরশহরের একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের থিয়েটারে (ওটি) বুলবুলি বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই নারীর প্রতিবেশীরা অভিযোগ করেন, ক্লিনিক কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে সমঝোতা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
গতকাল সোমবার দিবাগত রাত ৯টার দিকে শহরের আমশো স্কুল সংলগ্ন মোড়ে অবস্থিত মহানগর ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত বুলবুলি বেগম উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বুলবুলি বেগম পিত্তথলির অপারেশনের জন্য গতকাল মহানগর ক্লিনিকে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষার পর রাত ৮টার দিকে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন শেষে রাত ৯টা পর্যন্ত রোগীর জ্ঞান না ফেরায় অপারেশন টেবিলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ক্লিনিক ঘেরাও করলে উত্তেজনা বিরাজ করে। গভীর রাত পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে সমঝোতা করে।
নিহতের স্বজনেরা বলেন, অপারেশনে কোনো ভুলের কারণে হয়তো বুলবুলি মারা গেছে। যদি কোনো সমস্যা থাকত তাহলে আগে বললে অপারেশন করাতেন না। তবে পরিবারের সঙ্গে সমঝোতার বিষয়ে কেউ মন্তব্য করেননি।
ক্লিনিকের পরিচালক হেলাল উদ্দিন বলেন, কোনো ভুল অপারেশন হয়নি। সবকিছু ঠিকঠাক ছিল। অপারেশন শেষে রোগীর আর জ্ঞান ফেরেনি। তবে সমঝোতার বিষয়ে তিনিও কোনো মন্তব্য করেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বানাবাস হাসদাক বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৪ ঘণ্টা আগে