রাজশাহীতে ১৫ দিনে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) আরটি-পিসিআর ল্যাবে পাঁচ থেকে ১০টি নমুনা পরীক্ষা হচ্ছে। নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বাড়লেও আক্রান্তের হার স্থিতিশীল।
জানা গেছে, করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত আছে ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড। গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের টিম। তবে এ বছর করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
সংশ্লিষ্টরা জানান, গত ২৭ মে থেকে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। ওই দিনের পাঁচটি নমুনার একটি করোনা পজিটিভ আসে। এরপর থেকে প্রতিদিনই ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ১৫ দিনে সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ ২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।
এ পর্যন্ত মোট ৯৪টি নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২ মে এক দিনেই ১৫টি নমুনা পরীক্ষায় চিকিৎসক ও মেডিকেল স্টাফসহ ৯ জন শনাক্ত হন।
রামেকের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘আশা করি, রাজশাহী মেডিকেল কলেজ কিট স্বল্পতায় ভুগবে না, যদি না আবার বড় ধরনের মহামারি দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা প্রস্তুত আছি। আতঙ্কের কিছু নেই। যে দুটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তাতে তেমন ঝুঁকি দেখা যাচ্ছে না।’
তবে দেশের বাইরে, বিশেষ করে ভারতের কিছু সাব-ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানান তিনি। অধ্যক্ষ ফয়সল আলম বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় সরকার হয়তো বাড়তি সচেতনতা অবলম্বন করবে। তাহলে এটা মহামারি আকারে ছড়াবে না বলে আমরা আশা করি।’
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। বাইরে গেলে মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের আবার এই অভ্যাসগুলো করতে হবে। এ ছাড়া ঠান্ডা-সর্দিজনিত উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাতে হবে।’ তিনি জানান, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। তারপরও প্রস্তুতি হিসেবে চিকিৎসক-নার্সদের টিম গঠন করা আছে। ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ডও আছে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে