
রাজশাহীতে হেরোইনসহ দুজনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের উপশহরের ১ নম্বর সেক্টর ঈদগাহের সামনে থেকে তাঁদের আটক করা হয়। র্যাব জানিয়েছে, হেরোইনের হাতবদলের সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।
আজ বুধবার সকালে র্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা মো. সিহাব (২৬) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাত্রাই গ্রামের আবুল কাশেম (১৯)। কাশেম হেরোইনের চালানটি নিতে টাঙ্গাইল থেকে রাজশাহী এসেছিলেন। আর হেরোইনের চালানটি হস্তান্তরের জন্য গোদাগাড়ী থেকে রাজশাহী শহরে এসেছিলেন সিহাব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল অভিযান চালায়। হেরোইনের হাতবদলের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের নগরের বোয়ালিয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
৯ মিনিট আগে
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের হামলা, ক্যামেরা ভাঙচুর এবং লাঞ্ছনার প্রতিবাদে নানা কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় সাংবাদিকেরা
১২ মিনিট আগে
খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির দখল নিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শেখ হারুনুর রাশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে নগরীর খানজাহান আলী রোডস্থ আল হেরা জামে মসজিদের তৃতীয় তলায় অফিস ভবনে ঘটনাটি ঘটে। আহত ঠিকাদার খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসি
৩১ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরে কোরবানির ঈদ সামনে রেখে স্টেরয়েড ও ব্রয়লার ফিড ব্যবহার করে গরু-ছাগল মোটাতাজা করার অভিযোগ উঠেছে। প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এ ধরনের পশুর মাংস মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
৩৫ মিনিট আগে