
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলের নেতা-কর্মীদের ঢাকায় নিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চার জোড়া বিশেষ ট্রেন চালাবে পশ্চিমাঞ্চল রেলওয়ে। এ জন্য বিভিন্ন রুটের তিনটি ট্রেনের স্বাভাবিক যাত্রা স্থগিত করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘খুলনা-ঢাকা-খুলনা, যশোর-ঢাকা-যশোর, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর এবং পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একটি করে ট্রেন বিএনপির নেতা-কর্মীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা ও সংশ্লিষ্ট এলাকায় বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেনগুলো আপ ও ডাউন মিলিয়ে ভাড়া দেওয়া হয়েছে। এসব ট্রেনে প্রায় ১ হাজার ৯০০ যাত্রী পরিবহন করা যাবে।’
ফরিদ আহমেদ জানান, বিশেষ ট্রেন চালানোর কারণে রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) ও রহনপুর কমিউটার (রহনপুর-রাজশাহী) ট্রেনের স্বাভাবিক চলাচল এক দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
এ সময় সাময়িক অসুবিধার জন্য নিয়মিত যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৮ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে