
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী নগরীর সপুরা গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়। এ সময় পুলিশ, সেনা ও বিমানবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, আত্মীয়স্বজন ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবনী পড়ে শোনানো হয়। সংক্ষিপ্ত বক্তব্য দেন তৌকিরের বাবা তহুরুল ইসলাম ও মামা মতিউর রহমান। তহুরুল ইসলাম বলেন, ‘আমি সেই হতভাগ্য পিতা, যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি।’ ডুকরে কেঁদে উঠে তিনি সন্তানের জন্য সবার কাছে দোয়া চান।
পাশাপাশি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিশুশিক্ষার্থীসহ আরও যারা প্রাণ হারিয়েছে, তাদের সবার জন্যই দোয়া চান তহুরুল ইসলাম।

বেলা ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে তৌকিরের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে বেলা ৩টা ২০ মিনিটে সেনানিবাসের পাশেই নগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরে ভাড়া বাসায় তৌকিরের মরদেহ নেওয়া হয়।
সেখানে অসংখ্য মানুষ বাড়ির সামনে ভিড় করেন। বাড়ির সামনে কিছু সময় মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স রেখেই সেটি জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় জানাজার জন্য।

তৌকির ইসলামের বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তবে প্রায় ২৫ বছর ধরে তিনি রাজশাহী শহরে বাস করছেন। তাঁর একমাত্র ছেলে তৌকিরের বেড়ে ওঠা রাজশাহীতেই। তৌকির রাজশাহীর ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। ২০১৪ সালে এসএসসি ও ২০১৬ সালে এইচএসসি পাস করে তিনি বিমানবাহিনীতে যোগ দেন।
বছরখানেক আগে তৌকির বিয়ে করেন। স্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। প্রশিক্ষণের শেষ ধাপে গতকাল সোমবার একা (সলো) যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়েছিলেন তৌকির। একজন বৈমানিকের জীবনে এটি বিশেষ দিন।
উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে। এতে তৌকির প্রাণ হারান। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ ৩১ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০টিতেই বিজয়ী হয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে এই প্যানেল থেকেই আবুল কাসেম ও সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী নির্বাচিত হয়েছেন।
১৪ মিনিট আগে
মহাসড়কের পাশেই একটি শিশুকে তরল খাবার খাওয়ানোর ফিডারের অংশ, চারজনের চারটি জুতা এবং অসংখ্য কাচের টুকরা। খুলনা-মোংলা মহাসড়কের বেলাই সেতুর কয়েকশ গজ দক্ষিণে দুর্ঘটনাস্থলের দৃশ্য এটি। এই স্থানটিতে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা মোংলা মহাসড়কে বেলাই ব্রিজ নামক স্থানে নৌবাহিনীর...
১৮ মিনিট আগে
চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এবং সম্প্রতি ছাত্রদলে যোগ দেওয়া মো. রিদুয়ান সিদ্দিকী এই মামলা করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে...
৩২ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ চালের কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৪ মিনিট আগে