
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীকে নারীঘটিত সমস্যার জেরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সূত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীর বিরুদ্ধে নারীঘটিত বিষয় নিয়ে অভিযোগ ওঠে। এ নিয়ে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গতকাল বৃহস্পতিবার নোটিশ দেন।
আদেশে উল্লেখ রয়েছে, যেহেতু তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিকভাবে নারীঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়েছিলেন, যা অসদাচরণ ও পলায়নের শামিল। তিনি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক সাময়িক বরখাস্তের যোগ্য হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে জানার জন্য মো. ইউসুফ আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। জানতে চাইলে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী মো. ইউসুফ আলীকে সাময়িক বরখাস্তের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

৪০ বছর আগে স্বাভাবিক জীবন ছিল উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের শফিকুল ইসলামের। হালচাষ করে চার ছেলে-মেয়ে আর স্ত্রীকে নিয়ে চলত তাঁর সংসার। হঠাৎ মানসিক ভারসাম্য হারালে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালেও পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে বাড়ি পাঠিয়ে দেন।
৫ মিনিট আগে
খুলনা নগরীতে ইমন শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার রেলস্টেশনের দক্ষিণপাশের একটি ঘের থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক আড়ংঘাটা থানার পাহাড়পুর এলাকার বাসিন্দা সোবহান শেখের ছেলে।
৬ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটায় ব্যবসাপ্রতিষ্ঠান-সংক্রান্ত বিরোধের জেরে রেজাউল শেখ হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে এ মামলার অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
২২ মিনিট আগে
মেটা: অনলাইন প্ল্যাটফর্ম বাঁশেরকেল্লার বিরুদ্ধে মানহানিকর ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন জামায়াতে ইসলামীর এক নেতা। আজ সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি করা হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী
৩৩ মিনিট আগে